Thursday, June 1, 2017

জন্ম


জন্ম


আমার পূর্বজন্ম নেই !

তবে
আমার
পূর্বপুরুষেরা
ছিলেন !

আমার পূর্বপুরুষেরা
আমার পূর্বমাতৃকুলেরা
তাঁদের অনুভাবিত
চিন্তায়
কর্ম প্রচেষ্টায়
চেতনায়
ভক্তিতে 
জ্ঞানে
তাঁদের ঈশ্বর উপলব্ধিতে
প্রতিভাসিত প্রত্যায়নে

আমার জীবন
আমার কর্ম
আমার কৃষ্টি
আমার সংস্কৃতি
আমার পুণ্য

এইসব তাঁদেরই
কৃতিত্বের ফলাফল
এবং ফসল

আমার
বর্তমান
বৈচিত্রময়
জিন তত্ত্ব
বংশানুক্রমে
তাঁদের কাছ থেকেই
প্রাপ্ত !

তবে আমার
পুনর্জন্ম বলে
কিছু আছে বলে
আমি মানি না !



* সূত্র : ( জিন, ) Gene,  

A factor
in the chromosome. responsible for  transmission of hereditary characteristic.

No comments:

Post a Comment