Tuesday, June 20, 2017

শ্রেষ্ঠ এবং ব্রাত্য


শ্রেষ্ঠ এবং ব্রাত্য


হিরণ্যগর্ভ অপেক্ষা
অব্যক্ত শ্রেষ্ঠ !

অব্যক্ত অপেক্ষা
পরম পুরুষ শ্রেষ্ঠ !

অব্যক্ত ব্যক্ত হলে
মহৎযোনি-জগৎযোনি প্রকৃতি !

পরম পুরুষের পর আর
শ্রেষ্ঠতার বিচার নেই !
 
নেই নেই পরম প্রকৃতিও নেই !
নেই নেই পরম নারীও নেই !

সেই বিচারে চিরকালই
নারীরা ত্যক্ত এবং ব্রাত্য !



* ভাবনায় 'কাঠিয়াবাবা'।

No comments:

Post a Comment