Saturday, July 1, 2017

বুধ


বুধ


বুধ !
দেবগুরু বৃহস্পতির ভার্যা
তারার গর্ভজাত
চন্দ্রপুত্র !

চন্দ্র
তারাকে
হরণ
করেছিলেন !

গুরুদেবের পত্নীকে
চন্দ্র হরণ করেছে
এই অন্যায় কারণে
সকল দেবতারা
চন্দ্রের বিরুদ্ধে
যুদ্ধ করতে
বৃহস্পতির সাথে
একত্রিত হলেন !

তখন
চন্দ্র
অসুর গুরু
শুক্রাচার্যের
এবং অন্যান্য অসুরদের
শরণাপন্ন হলেন !

শুক্রাচার্য
এবং অসুররা দাঁড়ালো
ব্যভিচারী
নীতিহীন
চন্দ্রের পিছনে !

দেবতাদের সঙ্গে
অসুরদের যুদ্ধের
উপক্রম হল !

তখন
ব্রহ্মা
এগিয়ে এলেন !

ব্রহ্মার মধ্যস্থতায়
অবশেষে
চন্দ্র
তারাকে
মুক্ত করলেন !

বৃহস্পতি
তারাকে
গ্রহণ করলেন !

সে যাত্রায়
দেবতা-অসুরদের
যুদ্ধ
বন্ধ হল !

সূর্য  কিন্তু
বুধকে
ভালোবেসে
তাঁর
নিজের
সব থেকে
কাছের
কক্ষপথে
রাখলেন !

বুধ
চন্দ্রবংশের
প্রথম সন্তান !

চন্দ্রবংশ !
চন্দ্র হতে জাত
পুরুষ পরম্পরা !

জনক
কুরু
যদু
প্রভৃতির বংশ !

No comments:

Post a Comment