Monday, June 12, 2017

বিকিকিনি


বিকিকিনি


বিবেকানন্দ এখন
রাজনীতির পসরা !

বিবেকানন্দকে
যে যেভাবে পারছে
বিকোচ্ছে !

পুস্তকের বাজারে
বিবেকানন্দ বিকোচ্ছে

বুদ্ধিজীবীর বাজারে
বিকোচ্ছে

সন্ন্যাসিদের বাজারে
বিকোচ্ছে !

দান এর নামে
দক্ষিণার নামে
বিকোচ্ছে

ট্রেনে বিকোচ্ছে
শাসনে বিকোচ্ছে
ভাষণে বিকোচ্ছে !

মন্ত্রীর
কু-মন্ত্রীয়
কূটকৌশলী উজ্জ্বলতা বৃদ্ধি করতে
বিকোচ্ছে

রামকৃষ্ণ মিশন
বিবেকানন্দকে
বিকোচ্ছে

রামকৃষ্ণ মঠ
বিবেকানন্দকে
বিকোচ্ছে

'রামকৃষ্ণআইট'রা
বিবেকানন্দকে বিকোচ্ছে !

আপনি কিনছেন
আমি কিনছি
অন্যরা কিনছেন !
অনেকে কিনবেন !



* রামকৃষ্ণআইট = রামকৃষ্ণাইট
Ramkrishna + ite
-ite : adherent : follower.

No comments:

Post a Comment