সময় শেষ
আমার সময়
শেষ হয়ে এসেছে !
আমি আর
কালের অংশভূত হয়ে
তোমাদের মাঝে
থাকব না !
এতে আমার
দুঃখ নেই !
তোমরাও
দুঃখ পেও না !
শোকও
করবে না !
মৃত্যু
অনন্তের উদ্দেশে
একটা
ক্ষুদ্র যাত্রা !
সৃষ্টির
শুরু থেকে
প্রলম্বিত
সত্যের সত্ত্বায়
তা
নিহিত !
No comments:
Post a Comment