Saturday, June 10, 2017

মেডিকেল রিপ্রেজেনটেটিভ


মেডিকেল রিপ্রেজেনটেটিভ


ইয়ামোটা
ডিসপ্লে ফাইল !

সত্যবই মিথ্যা
মিথ্যাবই 
সত্যের দোটানায় !

আঁকড়ে ধরে
ডিটেল ডিটেলিং !
অর্ডার বুক ! 
ডটপেন !
কার্বনপেপার ! 

রোদ
বৃষ্টি
ঝড় !

ডেলি এলাউন্স
জাস্টিফাই
 করার কথা
শুনতে হয় !

কম মাইনেটা
মুখে
উচ্চারণ
করে না !

হতচ্ছাড়া
ম্যানেজারগুলো

মাঝে মাঝে
মালিকের ক্ষমতায়
টিএবিল-এ
ডিডাকশন !

কনফারেন্স নয়তো
যেন
র‍্যাঁদা ঘষে ঘষে
ফন্দি ফাঁদা !

পলিসি তোমার
কিন্তু
ওষুধ বেচার
সমস্ত দায়
যেন আমার !

No comments:

Post a Comment