Sunday, July 23, 2017

অন্য তারাদের নিয়ে


অন্য তারাদের নিয়ে


তোমাকে
আমি
আমার জীবনের
ধ্রুবতারা বানাব না !

ধ্রুবতারা
তো
আপাত গতিহীন !
আপাত নিশ্চল  !

তুমি
অন্য তারাদের মতো হয়ে
গতিশীল
হয়ে থেকো !

কখনো
তোমাকে
রাতের আকাশে
দেখব !

কখনো দেখব
রাতের
আকাশের
বাইরে !

কখনো তুমি কেবল
আমার
মনের আকাশে
থাকবে !

কখনো আবার
তুমি
আমার মনের আকাশেও
থাকবে না !

যখন
তুমি আমার
মনের আকাশের
বাইরে থাকবে

তখন আমি
অন্য তারাদের নিয়ে
ছোটাছুটি করব !
খেলব !

 খেলা করব !
তোমাকে তখন আমার
মনে
থাকবে না !

No comments:

Post a Comment