Friday, July 21, 2017

বৃহৎ অরণ্যে


বৃহৎ অরণ্যে


এবার পূজায়
আমি
বৃহৎ অরণ্যে
বেড়াতে যাব !

বৃহদারণ্যের
সাধুবাবার
দাড়ি নিয়ে
ঝাঁকাব !

সাধুমার
কোলে চড়ে
বসব !

ধিতাং ধিতাং
ধিতাং ত্বাং
করে
নাচব !

বৃহদারণ্যক উপনিষদের
মধু
চেটেপুটে খাব !

এবার পূজায়
আমি
বৃহৎ অরণ্যে
বেড়াতে যাবো !


No comments:

Post a Comment