অনন্ত জীবন লাভ করতে
অনন্ত জীবন লাভ করতে
আমাকে কি করতে
হবে ?
স্বর্গে
একটুকরো জমি
কিনতে হবে !
তা করতে গেলে
কি করতে
হবে ?
তৃণমূলের
দালালদের
ধরতে হবে !
স্বর্গে
বসতবাড়ি
করতে হবে !
তা
করতে হলে
কি করতে হবে ?
তৃণমূলের সিণ্ডিকেটের
কাছ থেকে
ইমারতি মাল কিনতে হবে !
স্বর্গে
স্বর্গীয় সঙ্গীত
বাজাতে হবে !
ইন্দ্রের চরিত্র
অনুসরণ
করতে হবে !
No comments:
Post a Comment