Wednesday, August 2, 2017

পগারপারে দেখা হবে


পগারপারে দেখা হবে


আমার যে এই চেহারাটা তোমরা দেখছ
ওটা আসলে আমার আসল চেহারা নয় !

আমার অাসল চেহারা তো ঈশ্বরসৃষ্ট আত্মা !
ঈশ্বরসৃষ্ট আত্মা আসলে পরমেশ্বরের আত্মা !

পরমেশ্বরের আত্মার  কোনো চেহারা হয় না !
পরমেশ্বরের আত্মার কোনো গুণ-দোষও হয় না !



আমার এই বিশাল চেহারাটা যা আগে ছিল
তা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়েছে !

এখনো প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে
আরও বেঁচে থাকলে আরও পরিবর্তন  হবে !

তারপরে সেই অদেখা নাদেখা পগারপারে গেলে
আরও আরও অনেক-অনেকের সাথে দেখা হবে !

No comments:

Post a Comment