বালখিল্য
বালখিল্য !
আঙুলের মতো ক্ষুদ্রকায় !
সেইসব
পৌরাণিক ঋষিদের কায় !
সংখ্যায়
তাঁরা নাকি ছিলেন
ষাট হাজার !
একেবারে
গরম করা বাজার !
বালাই ষাট !
বিড়াল-বাহন
ষষ্ঠীদেবীর
এ কেমন যেন
আচরণ !
সম্ভবত
বালখিল্যরা ছিলেন
জীবন্ত
spermatozoa
গুলির
বর্ধিত সংস্করণ !
No comments:
Post a Comment