চৈতন্য ( চার )
আমাদের চৈতন্য
ঈশ্বরের সর্বব্যাপ্ত
মহাচৈতন্যের অংশ !
মহাচৈতন্যে তো
সব কিছুই জানা
যায় !
তাহলে তো
আমাদের কিছুই
অজানা থাকার
কথা নয় !
তবু থাকে !
কেননা আমাদের
চৈতন্য
হতে পারে
মহাচৈতন্যের অংশ
তবু
সেই চৈতন্য
আসলে
আমাদের
ক্ষুদ্র জীবনের
ক্ষুদ্র চৈতন্য !
No comments:
Post a Comment