ধ্যান ( তিন )
ধ্যান করো !
ধ্যান করা কি
অতই সোজা ?
ধ্যান করা
কখনোসখনো
বিরাট বোঝা !
নিশ্চিত হয়ে
নিশ্চিন্ত মনে
চুপচাপ
চোখ বুঁজে
বসে থাকো !
ওতে
ধ্যান হয়তো
আসবে না !
তবুও
নিঃশব্দ নিশ্চুপ
থেকে
চুপচাপ
বসে থাকো !
ধ্যান করতে
না পারলে
'ধ্যান করব'
'ধ্যান করব'
সেই ধ্যান
মনে রেখো !
No comments:
Post a Comment