Friday, October 13, 2017

গাছ


গাছ


প্রজাপতি তো
ফুলের পাপড়ির রঙ
ও ফুলের সৌন্দর্যে
এবং গন্ধে
আকৃষ্ট হয়ে
মুগ্ধ হয় !

ফুলে ফুলে
মধু খায় !

তাতে 
ফুল নিষিক্ত হয়ে
ফল হয় !

সেই ফল পাকলে
আমরা খাই !

মাটিতে
বীজ ছড়াই !

তাতে আবার
নতুন গাছ
আমরা পাই !

No comments:

Post a Comment