Sunday, October 29, 2017

সমাধি


সমাধি


চেতনার যে আলো
আমাদের মনের আয়নায়
এসে পড়ে
তাকে স্বচ্ছ ও একাগ্র করে
তুলতে হবে
তিনটি স্তরে !

সবিতর্ক
ও নির্বিতর্ক
সমাধি হলে
ফুটে উঠবে
স্থূল বিষয়ের
যথার্থ জ্ঞান !

সবিচার
ও নির্বিচার
সমাধি হলে
ফুটে উঠবে
সূক্ষ্ম বিষয়ের
যথার্থ উপলব্ধি !

সানন্দ সমাধিতে
ইন্দ্রিয়
বা করণবর্গের
পূর্ণ জ্ঞান প্রাপ্তি
সম্ভব হলেও
হতে পারে !

স্বম্বিত সমাধিতে
গ্রহীতা
বা জ্ঞাতার
শুদ্ধরূপ
পরিষ্কার ভাবে
ফুটে উঠবে !



* সূত্র ও সংযোজনা  : গোবিন্দলাল মুখোপাধ্যায়,  'চেতনার আরোহিণী'।

No comments:

Post a Comment