মিছিল
স্লোগান, মিছিল আর মিছিল
" চলছে, চলবে "।
কণ্ঠ থেকে কণ্ঠে ফেরে
" ইন-কি-লাব "।
প্লাকার্ডে ফেস্টুনে
ভিড়-ভাট্টায়
ধূলি-ধূলাকার।
নতুন যুগের মানুষগুলোর
স্বপ্ন অনেক !
অনেক দিনের অত্যাচারের
বারুদকণা।
পাইপ-গানের মধ্যে ভরা
বিস্ফোরণ।
বুকের মশাল জ্বালিয়ে সেঁকে
বাঁচার রুটি।
প্রিয়ার হাসি প্রিয়ার মুখে
তারই অাভাস !
মিছিল। স্লোগান।
" জিতবোই, জিতব "---
আরও শক্ত করে ধরো,
বজ্রমুঠি।
কাতারে কাতারে জমায়েত হও,
মুক্তিমঞ্চে।
ভেঙ্গে ফেলতে
শোষিত জনতার
শৃঙ্খল !
মিছিল। স্লোগান।
" জিতবোই, জিতব "---
আরও শক্ত করে ধরো,
বজ্রমুঠি।
কাতারে কাতারে জমায়েত হও,
মুক্তিমঞ্চে।
ভেঙ্গে ফেলতে
শোষিত জনতার
শৃঙ্খল !
No comments:
Post a Comment