Thursday, October 19, 2017

শিবের নৈবেদ্য


শিবের নৈবেদ্য


শিবলিঙ্গের
ওপরে রাখা
নৈবেদ্যের দ্রব্যগুলি
যেমন বেলপাতা
ফুল ফল জল
দুধ
অগ্রহণীয় !

যে সব বস্তু
শিবলিঙ্গের
স্পর্শ এড়িয়ে
শিবকে
নিবেদন করা
হয়েছে

শিবলিঙ্গের
ওপর
রাখা হয় নি

সেই সব বস্তগুলি
আদরণীয়
গ্রহণীয়
ও পরম পবিত্র !

তবে
অগ্রহণীয়
বস্তুও

শালগ্রাম শিলার
সংস্পর্শে এলে

পবিত্র ও
গ্রহণীয়
হয়ে যায় !

সেই
শিব-নৈবেদ্যের
ফল-জল
প্রসাদ হিসাবে
মানুষেরাও খায় !



*তথ্যসূত্র/ শিবপুরাণ/৫৪।

No comments:

Post a Comment