রাতদিনের সম্পর্ক
রাতদিনের সম্পর্ক
এক সহবাস ছাড়া
বাকি সম্পর্কগুলো
কর্পূর !
সহবাসের অনুভূতিগুলোও
ধূপের মতন
পুড়ে
খাক হয়ে যায় !
কখনো
পুড়ে যাওয়া
ধূপকাঠির শলাকার ছাই
পড়ে থাকে !
কখনো তা-ও
থাকে না !
তাও
পুড়ে বাতাস হয়ে যায় !
No comments:
Post a Comment