Saturday, November 4, 2017

বুজরুকি


বুজরুকি


যে যোগী
পার্থিব ঐশ্বর্যে
সিদ্ধিলাভ করেছেন

তিনি
প্রজাপতি ব্রহ্মার
মতো

অক্ষুব্ধ থেকে

নিজ দেহ থেকে
প্রজা সৃষ্টি করতে
পারেন !

তাঁর প্রসব
বা প্রসববেদনা
হয় না !


যে যোগী
বায়ুসিদ্ধ হয়েছেন
তিনি
হাত-পা-আঙুল
দিয়ে

পৃথিবীকে
কাঁপিয়ে
টলিয়ে দিতে
পারেন !


অকাশসিদ্ধ যোগী
আকাশের সারুপ্য
লাভ করে
আকাশে প্রকাশিত হন
এবং নিজের দেহকে
আকাশে
অন্তর্হিত করতেও
পারেন !


সলিলসিদ্ধযোগী
নিজের ইচ্ছা অনুযায়ী
ভরা কুয়ো
এমন কী বড় দিঘী ইত্যাদির
জলও
অক্লেশে
পান করতে পারেন !

সম্ভবত তখন তিনি
জলরাক্ষস
হয়ে যান !


বুজরুকি।

পাণ্ডিত্যের
বা অলৌকিক শক্তির
ভান !

ওটা নিশ্চিতভাবে নয়
আরাধনা !
ওটা নিশ্চিতভাবে
প্রতারণা !



*মহাভারত-৫ম/২৪৩-২৪৪।

No comments:

Post a Comment