Thursday, November 16, 2017

চিত্তভূমি


চিত্তভূমি


আমাদের চিত্তভূমির
কিছু প্রাকৃত ভূমি
কিছু অপ্রাকৃত ভূমি !

আমাদের চিত্তভূমিতে
হরেক রকমের জগাখিচুড়ির
ভালোবাসাগুলি জোটে !

যখন যেখানে যেমন তেমন
 'তমো'গুণী ভালোবাসাগুলি
ফোটে !

মূঢ়ভূমির ভালোবাসাগুলি
কেবলই অন্ধ ফ্যাকাসে
আর জৈব ভালোবাসা !

ক্ষিপ্তভূমির ভালোবাসাগুলি
সব রজোগুণময় !
তাতে এসে যায় লালসা !

কেবল শুদ্ধভূমির
ভালোবাসাগুলি সাত্ত্বিক !
সেই সব ভালোবাসাগুলি  idealized !

তুল্যমূল্যে ভালোবাসাগুলি অনুভব প্রবণ
ওখানে মনের সাথে মনের মিলন
really realistic !

ঐগুলি সব  ঐগুলি সবই
অনুপ্রাণিত ভালোবাসা
শরীর ছেড়ে মন প্রবণতায় ঠাসা !

সেই সব সাত্ত্বিক ভালোবাসাগুলিই
সুনীতিযুক্ত সুস্থ সমাজ গড়ে !
সাত্ত্বিক ভালোবাসাগুলি আরো ছড়িয়ে দেয় !

No comments:

Post a Comment