কপালি
কপালি !
ধীবরের ঔরসে জাত
ব্রাহ্মণকন্যার গর্ভজাত
বাঙালি জাতিবিশেষ !
শুনে আমার চোখ
ছানাবড়া !
কখনো
নির্নিমেষ !
অতীতে ঔরস বিজ্ঞানে
ঔরস বিভাজনে
হিন্দুজাতি
তৈরি হত !
কর্ম-সংস্কৃতিতে
নয় !
শাস্ত্রে যা বলা
হয় !
ঐ রকম জাতি
ছিল
কত ?
কত ?
বিশ্বামিত্রের
ঔরসে
শকুন্তলার
জন্ম !
ওটা ছিল
ঋষিকল্পের
অনেক ঋষির
ঋষিকর্ম !
No comments:
Post a Comment