সত্যযুগ
সত্যযুগ !
সত্যাশ্রিত যুগ ?
সত্যযুগে
সকল মানুষ
সত্যকে আশ্রয় করে চলত ?
সত্যযুগে কি
মানুষ ছিল ?
সত্যযুগে
ঈশ্বরের অবতার
দেব-দেবী
স্বর্গ-নরক
গুরুদেব
দীক্ষাগ্রহণ
পুরোহিত
পূজা-অর্চনা
মন্দির
তীর্থক্ষেত্র
কিছু কি ছিল ?
সত্যযুগে তো
শ্রীরামও
ছিলেন না !
উনি তো
ত্রেতা যুগের
লোক !
সত্যযুগে তো
শ্রীকৃষ্ণও
ছিলেন না !
শ্রীকৃষ্ণ তো
দ্বাপর যুগের
লোক !
সত্যযুগ
অলৌকিক
যুগ !
সত্যযুগ
কল্পিত
যুগ !
সত্যযুগ
ছিল
কি ছিল না
তা নির্দিষ্টভাবে
বলা যায় না !
অবিশ্যি
সত্যযুগে
গাছ ছিল কিনা
থাকলে
গাছের পাতা
নড়ত কিনা
তাও
জানা যায় না !
No comments:
Post a Comment