শাস্ত্র
প্রাচীন হিন্দুশাস্ত্র বেদে আছে
সুপ্রাচীন মন্ত্রদ্রষ্টা ঋষিদের
ঈশ্বরের প্রতি মহিমাকীর্তন !
শ্রীমদ্ভাগবত গীতায় আছে
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীঅর্জুনের
জিজ্ঞাসু ও আর্তিভাবের স্তব !
শ্রীশ্রীচণ্ডীতে আছে
শ্রীব্রহ্মার ও অন্যান্য দেবতাদের
মাতৃরূপা মহামায়ার প্রতি স্তুতি !
আমি বেদ পুরাণ উপপুরাণ
প্রায় কিছুই পড়ি নাই !
থাকি আধা শহর আধা গ্রাম নৈহাটি !
No comments:
Post a Comment