স্তুতি ৭
সকলেই
সেই একই
স্তুতি করলেও
সকলের প্রকৃতি
এক নয় !
সবসময়
স্তুতির পরিবেশও
এক নয় !
তারপর
স্তুতির অধিকারী
হিসাবেও
সকলে
এক নয় !
কাজেই সকলেরই
স্তুতির 'ভাব'
এবং
স্তুতির 'স্তর'ও
ভিন্ন !
স্বরও ভিন্ন !
তাই
প্রত্যেক স্তুতির
প্রত্যকের ক্ষেত্রে
স্তুতির রসে
স্তুতির বশে
স্তুতির ভাবে
ভিন্ন !
ভিন্ন ভেদ !
তবে
কোথাও নেই
স্তুতির বাক্যতে
ভেদ !
স্তুতির বাক্য
সবসময়ই
অভেদ !
No comments:
Post a Comment