Saturday, December 2, 2017

যুগল পিরিতি


যুগল পিরিতি


আমাকে বুঝতে হবে
যুগল পিরিতি কী !
সেটা কি
সরষের তেলের মধ্যে
ঘি ?
নাকি
ঘি-এর মধ্যে
সরষের তেল !
নাকি
বেলের মধ্যে
কৎবেল !
কৎবেলে আবার
বীটনুন
সরষের তেল
আর কাঁচা লঙ্কা বাঁটা !
যুগল পিরিতিতে
কিশোর কৃষ্ণ
আর রাই কিশোরী
একসাথে
আঁটোসাঁটো ভাবে
সাঁটা !

No comments:

Post a Comment