Thursday, January 4, 2018

ঈশ্বরের সাথে জীবের বর্ণসংকর


ঈশ্বরের সাথে জীবের বর্ণসংকর


শ্রীকৃষ্ণের
অনন্দ-উচ্ছ্বাস বশত-ই
সমস্ত লীলা
সংঘটিত হয় !

শ্রীমদ্ভাগবতে আছে
শ্রীকৃষ্ণভগবান
'রমণ' করতে
ইচ্ছা করলেন !

এর অর্থ
ভগবান শ্রীকৃষ্ণ
আনন্দ-আস্বাদন করতে
চাইলেন !

আমরাও !
সকল জীবরাও !
তো
তাই চাই !

আনন্দ-আস্বাদন
জীব আর ঈশ্বর
উভয়েরই
হতে পারে !

যথার্থ
আনন্দ-আস্বাদন
যদি
করা যায় !

তবে
ঈশ্বরের সাথে
জীবের
বর্ণসংকরসৃষ্টি হয়ে যায় !



* কবিতার পটভূমি : 'স্তুতি', পৃষ্ঠা ৬৩৮।

No comments:

Post a Comment