পরমাত্মা কান্না জুড়ে দেবে
আমি এখন বহুকাল ধরে
কুম্ভক করে যাব !
ইন্দ্রিয়নিগ্রহ করে
দেহ শোধনে ব্যস্ত থাকব !
নিঃশ্বাস রোধ করে
অনাহারে থাকব !
এতে আমার শরীরের
ক্ষয় হবে না !
তবে হয়তো
একটানা কুম্ভক করার দরুণ
আত্মা মরে যাবে !
তখন পরমাত্মা
আত্মা মরে যাবার জন্যে
ফুুঁপিয়ে ফুঁপিয়ে
কান্না জুড়ে দেবে !
No comments:
Post a Comment