Wednesday, March 28, 2018

প্রাণপ্রতিষ্ঠা


প্রাণপ্রতিষ্ঠা


ভগবান
তাঁর সৃষ্ট
এই সংসারের
যথাযথ  'নিয়মসমূহের'
'অতিলঙ্ঘন'  যাতে না ঘটে

সেই উদ্দেশ্যে
সত্ত্বগুণের দ্বারা
আমাদের দেবতাদের
সৃষ্টি 
করেছেন !

কিন্তু
ভুলবশত
দেবতাদের
'প্রাণ'  দিতে
ভুলে গিয়েছেন !

সেইজন্যে
দেবতারা
জীবন্তের মতো
দেখতে হলেও
আসলে প্রাণহীন !

পুরুত বামুনেরা
অবিশ্যি
মন্ত্র পড়ে
দেবতাদের ্প্রাণপ্রতিষ্ঠা
করে থাকেন !

No comments:

Post a Comment