Wednesday, March 14, 2018

জগৎসৃষ্টি


জগৎসৃষ্টি 


ঈশ্বর নিজেই
ব্রহ্মার রূপ ধরে
প্রকৃতির রজোগুণকে
সম্বল করে
এই বিশাল বিশ্ব
রচনা করেছেন !

বিশ্বসৃষ্টি
ঘটে থাকে
প্রতি কল্পের
প্রারম্ভে !

তখন
প্রকৃতি
ব্যক্ত শক্তিতে
রজোগুণআধিক্যময়ী
রমণীতে
পরিণত হয়ে

নিজের ঘোমটা
নিজেই
সরিয়ে নেন !

ঈশ্বর প্রতি কল্পের
শুরুতে
নিজের উপাদান দিয়ে

নিজের এই
জগৎ-সৃষ্টির খেলায়
মেতে থাকেন !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ২৪৭।

No comments:

Post a Comment