Saturday, April 28, 2018

উমা


উমা


উমা।
পরব্রহ্ম।
পরমজ্যোতি
প্রণবরূপিনী
যুগলরূপধারিণী।

উমা।
নিরাকার হয়েও
সাকার।
সর্বতত্ত্বস্বরূপিনী 
উমার গুণ অতর্ক্য।

উমা নিত্যস্বরূপা।
কার্যকারণরূপিণী।
কখনও প্রাণবল্লভী রূপ।
কখনও প্রাণবল্লভ
পুরুষ রূপ।

কখনও
নারী ও পুরুষ
উভয়রূপে 
একই সঙ্গে
একই অঙ্গে।

সেটিই
সেই
সর্বমান্য
সর্বগণ্য
অর্ধনারীশ্বর রূপ।

উমাই
সর্বরূপিণী
ঈশ্বরী।
সৃষ্টিকর্তা 
ব্রহ্মা।

উমাই
জগৎপালক 
বিষ্ণু।
সংহারকর্তা
রূদ্র।

সমগ্র
বিশ্বকে
মোহগ্রস্থকারিণী
মহামায়াও
উমা।

কালী লক্ষ্মী সরস্বতী
প্রভৃতি
সমস্ত শক্তি
এবং তাঁদের কলাসকল
উমার অংশ।



* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৪৩২।


No comments:

Post a Comment