সৃষ্টি ( চার )
সৃষ্টি রচনার পূর্বে
সমস্ত আত্মার আত্মা
পরমাত্মাই ছিলেন !
তখন
মহান পরমাত্মা
একলাই ছিলেন !
পরমাত্মার
ইচ্ছাশক্তিরূপা মায়া
পরমাত্মায় লীন ছিলেন !
পরমাত্মার
শক্তিসমূহও
পরমাত্মায় লীন ছিলেন !
পরে
পরমাত্মার
চৈতন্যশক্তি
আর
পরমাত্মার
মায়াশক্তি দ্বারাই
পরমাত্মা
এই বিশ্বচরাচরের সবকিছু
রচনা করেছিলেন !
*শ্রীমদ্ / ২১৭।
No comments:
Post a Comment