শূদ্র
আমি জাতিতে
শূদ্র !
আমি যে আহ্নিক
করি
তা শূদ্রাহ্নিক !
ব্রাহ্মণেরা
এবং
শ্রীরামচন্দ্রও
বলেছেন
'ওটাই ঠিক' !
স্মরণ করুন !
স্মরণ করুন !
এক শূদ্রক-এর
রামচন্দ্র কর্তৃক
মুণ্ডচ্ছেদ !
ওটা নাকি
যুগধর্ম রক্ষা !
তা বেশ !
তা বেশ !
তা বেশ ! বেশ !
No comments:
Post a Comment