Monday, June 18, 2018

নরবলি


নরবলি


মানুষ কী
নরমাংস খায় ?
হ্যাঁ, খায় !
তবে বলতে হয়
হ্যাঁ, খেত !

কাপালিক-রা
মৃত অর্ধদগ্ধ মানব শরীরের
মাথা ফাটিয়ে
গরম গরম মাথার ঘিলু
নরকপালে নিয়ে খেত !

যুদ্ধে
হিংসার বশবর্তী হয়ে
যোদ্ধারা
অপরপক্ষীয় যোদ্ধাদের
নরমাংস রেঁধে খেত !

কোন কোন
ধর্মীয় অনুষ্ঠানেও
একসময়ে
নরবলি
দেওয়া হত !

সেটা কী
শুধুই বলি ?
আর তার মাংস ?
সেটাও তো ছিল
আহার্য !





* কবিতাটির ভাবনায় : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ৩৩৯।

No comments:

Post a Comment