আমি সীমাহীন হতে পারি না
তোমার সাথে রোজ রোজ
এক সমান হিতকর
আনন্দের উপলব্ধি হয় না !
তখনকার তোমার মনের অবস্থা
তখনকার তোমার স্বভাব
এইসবই এরই প্রতিবন্ধক !
আবার আমার যখন যেমন হওয়া উচিত
অনেক সময়েই আমি তখন তেমন
হতে পারি না !
আমার সীমাবদ্ধতা এসে যায় !
আমি সীমাহীন
হতে পারি না !
No comments:
Post a Comment