মনু-শতরূপা'র সৃষ্টি
সৃষ্টিকর্তা
ব্রহ্মার শরীর
হঠাৎ
কী ভাবে যেন
ভেঙ্গে গেল !
দু'ভাগ হল !
সেই
বিভক্ত শরীরের
দু'টি ভাগ থেকে
স্ত্রী ও পুরুষের
এক যুগল
প্রকাশ পেল !
তারমধ্যে
যিনি
পুরুষ
তিনি
সার্বভৌম সম্রাট
স্বায়ম্ভুব মনু !
যিনি
স্ত্রী হলেন
তিনি
সম্রাট স্বায়ম্ভুব মনুর
মহারানি
শতরূপা !
তাঁরা দু'জনে
হাত ধরাধরি করে
নাচলেন
গাইলেন
রাতে যৌনতার খেলা
খেললেন !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ২৫৮।
No comments:
Post a Comment