নীল ( দুই )
প্রেমের পাত্র-পাত্রীকে
নীলরঙ হিসাবে
চিত্রিত করা হয় !
কৃষ্ণের
গায়ের রঙ
নীল !
সীমাহীন
আকাশের রঙ
নীল !
আমার সাদা জামা-কাপড়েও
দেওয়া হয়
নীল !
যা কিছু
গভীর ও অসীম
তাই নীল !
* ভাবনায় : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ২২১।
No comments:
Post a Comment