Saturday, August 4, 2018

কাব্য ( চার )


কাব্য ( চার )


সুধীজনের মতে
কাব্য সৃষ্টি
ও কাব্য সমাদর
লাভ করার স্থান
ভিন্ন ভিন্ন !

কাব্য সৃষ্টি হয়
শোয়ার ঘরে !

কাব্য
প্রসূত হয়
লেবার রুমে !

কাব্য
সমাদৃত
প্রশংসিত
ও বিচার হয়
সভাগৃহে !

বিভিন্ন
পত্র-পত্রিকায় !

প্রচারের আলোয়
কাব্য
বিক্রয় হয়
দোকান ঘরে !

No comments:

Post a Comment