চন্দ্রিমা
তোমাকে
চন্দ্রকিরণের জ্যোৎস্নাধারায়
স্নান করিয়ে
শুইয়ে রেখে
তোমার
দেহসৌন্দর্য
জোছনার
আলোকে আলোকে
পেলব করে তুলেছি !
তুমি কী চন্দ্রিমা ?
না হলে তোমার প্রভাব
আমার মনের ওপর
এখনো
এত গভীর ভাবে
পড়ে কেন ?
আমায় এখনও
এত উন্মত্ত করে
তোলে কেন ?
No comments:
Post a Comment