বালক শ্রীকৃষ্ণ ( দুই )
যমুনা তীরে বালক শ্রীকৃষ্ণ
ঘাসের ওপর বসে
বন্ধুদের সাথে
হাসিতামাশায় মত্ত !
কৃষ্ণের
কোমরে বাঁশি
বাঁ বগলে শিঙা এবং বেত !
হাতের ডান আঙুলে লেবুর আচার !
আর ডান হাতের তালুতে
চিনি-নুন দেওয়া
মাখন-মাখা
এক তাল গরম ভাত !
শ্রীকৃষ্ণ
তাই খাচ্ছেন...
আর তাঁর বন্ধুরাও
তাই খেয়ে খাচ্ছে... !
* সূত্র : তত্ত্ববিবেচনী, শ্রীমদ্ভগবদ্গীতা, গীতার তাত্ত্বিক আলোচনা, জয়দয়াল গোয়েন্দকা, গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ, ভারত, পিন ২৭৩০০৫, পৃষ্ঠা ২৪৭।
No comments:
Post a Comment