Sunday, September 30, 2018

মহাকাল ( দুই )


মহাকাল ( দুই )


আমার মৃত্যু হবে না !
বড়জোর আমি অব্যক্ত থাকবো !
পৃথিবীর কোন বস্তুরই
পুরোপুরি
বিনাশ হয় না !
শুধুমাত্র
চোখের আড়ালে
অব্যক্ত থেকে যায় !

এটা কালের নিয়ম !
মহাকাল যার রক্ষাকর্তা
সৃষ্টিকর্তা
পালনকর্তা !
ব্যক্তকে
অব্যক্ত পর্যায়ে
নিয়ে যাওয়ার
বিধানকর্তা !

মহাকালের নির্দেশে
আবার আমি জাগবো !
আমার আত্মা
শরীর পাবে
মহাকালের পারদর্শিতায় !
মহাকালের অতল থেকে
আমি বেরিয়ে আসবো !
আমি আবার বেরিয়ে আসবো !

No comments:

Post a Comment