তুমি স্বয়ংপ্রভা
তুমি স্বয়ংপ্রভা !
তোমার যে কোন বিন্দু থেকে
সকল দিকে
যে কোন দিকে
সকল সময়ে
যে কোন সময়ে
সব সময়ে
আলোকচ্ছটা
বিকির্ণ হয় !
বিচ্ছুরিত হয় !
আমি নিষ্প্রভ !
স্বয়ংপ্রভ
তোমা হতে
আলো
না পেলে
আমি
দৃশ্যমান হই না !
আমি
অদৃশ্যই
থেকে যাই !
No comments:
Post a Comment