মৃত্যু ( অাট )
মৃত্যু !
চলে যেতে হবে
ঘন্টাধ্বনি শুনতে পাই !
গোপীচন্দনে তুলসীমালায়
সজ্জিত হয়ে যাবো !
ভালোবাসার মানুষজনকে
হয়তো কিছুটা কাঁদাবো !
তুলসী কাঠের মালা
কারসুতোর ঘুনসী
ফুল ফুলমালা
আতরে
ধূপকাঠির আগুনে কি হবে ?
দেহ কী
দাউ দাউ করে জ্বলবে ?
আমাকে জ্বালাবে ?
জ্বালাতে পারবে ?
যে জ্বালাবে
সে হল চিতা !
মৃত্যু স্বাভাবিক !
মৃত্যু সাত্ত্বিক সার্বিক !
মৃত্যু সহনশীল !
আমার মহাজীবন শেষ !
শেষ গো শেষ !
আমায় যেতে দাও !
আমি যাবো !
একটা নববস্ত্র শ্বেতবস্ত্র
দিয়ো গো আমারে
আমি নিজেকে জড়াবো !
No comments:
Post a Comment