Thursday, October 4, 2018

আত্মা তোমার-ই মতো


আত্মা তোমার-ই মতো


সর্বত্র পরিব্যাপ্ত আকাশ যেমন
অত্যন্ত সূক্ষ্ম হওয়ায়
কোথাও লিপ্ত হয় না !

তেমন-ই সর্বত্র পরিপূর্ণ সূক্ষ্ম আত্মাও
কোনো দেহেই
লিপ্ত হয় না !

আত্মা তোমার-ই মতন !
আমার দেহতেও যেমন তুমি
লিপ্ত হওনা !

শুধু তোমার প্রাপ্য
তুমি মন দিয়ে
পুরোপুরি বুঝে নাও !

No comments:

Post a Comment