Wednesday, October 24, 2018

আত্মা ( আটাশ )


আত্মা ( আটাশ )


খ্রিস্টানদের মতে
তাঁদের ঈশ্বরের তিনটি রূপ
বা তিনটি বিভূতি !
তাঁরা ত্রিত্ববাদী !

পিতা 
পুত্র 
ও পবিত্র আত্মা !
আত্মা সেখানে ইংরাজিতে soul.

সেই আত্মা  হিন্দুধর্মের
পবিত্র আত্মা নয় !
হিন্দুধর্মের পবিত্র আত্মা
ইংরেজিতে self.

যদিও
হিন্দুধর্মের পবিত্র আত্মার 
যথাযথ ইংরেজি প্রতিশব্দ
হয় না !

ইংরেজিতে
হিন্দুধর্মের পবিত্র আত্মা-কে 
atman-ই
বলা উচিত !

No comments:

Post a Comment