আমাদের ঈশ্বর
আমাদের ঈশ্বর কি
বিশ্বনিখিল-এর
বাইরে থাকেন ?
না বিশ্বনিখিলেই থাকেন ?
বলতে পারেন
আমাদের ঈশ্বর কি
নড়তে চলতে এবং
কথা বলতে পারেন ?
আমাদের ঈশ্বর কি
দিনরাত ঘুমিয়েই থাকেন ?
না আমাদের ঈশ্বর
রাতদিন জেগেই থাকেন ?
না আমাদের ঈশ্বর
মায়ার যোগমায়ার প্রভাবে
দিনরাত রাতদিন
তন্দ্রাচ্ছন্ন অবস্থায়ই থাকেন ?
No comments:
Post a Comment