Friday, November 23, 2018

অনুষ্টুপ ছন্দ










অনুষ্টুপ ছন্দ



রামায়ণের
ক্রৌঞ্চমিথুনের
ক্রৌঞ্চীর
আর্তস্বরে বিলাপ !
কখনও প্রলাপ !
তার থেকে 
কবিতার ছন্দ মেলা শুরু !
সেই প্রথম ছন্দ ছিল
অনুষ্টুপ।

অনুষ্টুপ ছন্দ
অষ্টাক্ষরপাদ বিশিষ্ট
ছন্দোবিশেষ।
বর্ণসংখ্যা অনুসারে
আট ( ৮ )।
অনুষ্টুপ ছন্দে
লঘু-গুরু  হিসাবে
উচ্চারণের
 বাক্ বৈশিষ্ট্য থাকে।

অনুষ্টুপ ছন্দে
পঞ্চম বর্ণ লঘু।
ষষ্ঠ বর্ণ গুরু।
দ্বিতীয় ও
চতুর্থ চরণের
সপ্তম বর্ণ লঘু।
অন্য বর্ণগুলি সম্বন্ধে
কোন নির্দিষ্ট
নিয়ম-বিধান নেই।

No comments:

Post a Comment