Saturday, November 17, 2018

তোমার উদার শরীরে


তোমার উদার শরীরে


তোমার উদার শরীরের
রেখায় রেখায়
আমার হাত-পাখাটা
রাখতে দাও !

আমি চোখের দৃষ্টিতে
সেখানে
আমার মন রাখি !
কেবলই মন রাখি !

আমার হাত রাখতে
সাহস হয় না  !
তুমি যা তেজোদীপ্ত
তুমি সম্মতি দাও না !

বাধা দাও !
কেবলই 
বাধা দাও !
অহেতুক বাধা দাও !

No comments:

Post a Comment