Sunday, November 18, 2018

আমার পুরনো কবিতাগুলো


আমার পুরনো কবিতাগুলো


আমার পুরনো কবিতাগুলো
আমি নিজেই পড়ি।
দরকার মতো
   সংশোধনও করি।
ধর্ম-কর্ম নিয়েও
কবিতা লিখি।
   যত লিখি
তার চেয়েও বেশি
            শিখি !
তবে আমি  সেই অর্থে
ধার্মিক নই।
আমি অধার্মিকও
          নই !
মানব-ধর্মই  আমার ধর্ম।
ওটিই আমার
ধর্ম-চেতনার
                              মর্ম !

No comments:

Post a Comment