নীললোহিত ( দুই )
নীললোহিত।
নীললোহিত বর্ণযুক্ত।
ধূমল।
ধোঁয়ার মতো রং।
কপিল বর্ণ।
হাল্কা বেগুনে।
নীললোহিত।
মিশ্রিতবর্ণযুক্ত।
যাঁর
কণ্ঠ নীল।
কেশ লোহিত।
তিনি নীললোহিত।
তিনিই শিব।
হোমে নিযুক্ত
ব্রহ্মার
কপালের ঘামে
অধিষ্ঠিত তেজ
আগুনে পড়ে
প্রথমে নীল
ও পরে
লোহিত হয়েছিল !
সেই তেজঃজাত
মহাদেব
শিব।
সেই শিবই
নীললোহিত
হয়েছিলেন !
No comments:
Post a Comment