অনাহত ( দুই )
অনাহত।
অধৌত বস্ত্র।
অনাহত।
বাদ্যে যা
বাজে নি !
অনাহত।
যোগিদের
শ্রুতিগোচর
দেহাভ্যন্তরের
শব্দবিশেষ !
অনাহত।
তন্ত্রোক্ত
হৃদয়স্থিত
সুষুম্নার মধ্যে
দ্বাদশদল পদ্ম !
অনাহতে
শব্দব্রহ্মময়
বাণলিঙ্গ
বাস করে !
সেখান থেকে
এমনি এমনি
শব্দ
জেগে ওঠে !
আমাদের
অনাহতচক্রে
জীবাত্মা
বাস করেন !
সে কারণে
জীবাত্মা
কখনও
আহত হন না !
অ্যাকসিডেন্টেও
জীবাত্মার
মৃত্যু হয় না !
No comments:
Post a Comment